
| স্মারক নং - ৫৭.১৬.০০০০.০১৪.৩২.০০১.২৫.১৮৫ | তারিখ 11-05-2026 খ্রিঃ |
বিষয় : বেসরকারী উদ্যোগে শিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক আওতাধীন দাখিল মাদ্রাসা স্থাপনের অনুমতি প্রদানের নিমিত্ত পরিদর্শন।
সূত্র : উদ্যোক্তা এর আবেদন।
উপর্যুক্ত বিষয় ও সূত্রের আলোকে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ২৭/০৮/২০২৫ ইং তারিখে জারিকৃত “বেসরকারি মাদ্রাসা (দাখিল ও আলিম) স্থাপন, পাঠদান ও একাডমেকি স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২৫” এর ৪.৪ ধারার উপধারা (ক) অনুযায়ী ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলাধীন আল-হিকমাহ্ দাখিল মাদ্রাসা (প্রস্তাবিত) মাদ্রাসা সরেজমিন পরিদর্শনপূর্বক প্রতিষ্ঠান স্থাপনের প্রয়োজনীয়তা আছে কিনা সংযুক্ত তথ্যছক পূরণসহ প্রতিবেদন অত্র বোর্ডের চেয়ারম্যান বরাবর প্রেরণের জন্য অনুরোধ করা হলো।
শর্তাবলীঃ
|
১. |
মাদ্রাসা স্থাপনের প্রস্তাবিত স্থানের মৌজা, খতিয়ান/পর্চা, দাগ এবং জমির পরিমাণ উল্লেখসহ প্রস্তাবিত স্থানের খতিয়ানের কপি সংযুক্ত করতে হবে। |
|
২. |
জমির অখন্ডতা, পরিমাণ ও মালিকানা সম্পর্কে সহকারী কমিশনার ভূমি এর প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে। |
|
৩. |
উপজেলা নির্বাহী অফিসার প্রদত্ত চতুর্দিকে বিদ্যমান দাখিল/আলিম/ফাজিল মাদ্রাসার দূরত্বের তথ্য; |
|
৪. |
পরিদর্শন প্রতিবেদন (সংযুক্ত নির্ধারিত তথ্যছকে)। |
|
উপজেলা নির্বাহী অফিসার উপজেলাঃ ত্রিশাল, জেলাঃ ময়মনসিংহ। |
চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে
শরীফ মুহাম্মদ ইউনুছ মাদ্রাসা পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা। |
| স্মারক নং - ৫৭.১৬.০০০০.০১৪.৩২.০০১.২৫.১৮৫ | তারিখ 11-05-2026 খ্রিঃ |
সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে অনুলিপি:
১. জেলা প্রশাসক, ময়মনসিংহ;
২. জেলা শিক্ষা অফিসার, ময়মনসিংহ;
৩. উপজেলা নির্বাহী অফিসার, ত্রিশাল, ময়মনসিংহ;
৪. হিসাব রক্ষণ অফিসার, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড;
৫. উদ্যোক্তা, আল-হিকমাহ্ দাখিল মাদ্রাসা, মোয়াজ ভিলা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় রোড, ৩নং ওয়ার্ড, ত্রিশাল পৌরসভা, ময়মনসিংহ, মোবাইল-01713960909;
৬. পি ও টু চেয়ারম্যান, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড;
৭. অফিস কপি।
