স্মারক নং - ৫৭.১৬.০০০০.০১৪.৩২.০০৫.২৫.১৫৩ তারিখ 25-02-2026 খ্রিঃ

 

বিষয়   :    দাখিল স্তরে পাঠদান অনুমতি প্রদানের নিমিত্ত মাদ্রাসার বিরাজমান বাস্তব অবস্থা সম্পর্কে প্রতিবেদন প্রেরণ প্রসঙ্গে।

সূত্র        :     Online Application ID: 257261328751

 

উপর্যুক্ত বিষয় ও সূত্রের আলোকে Cox's Bazar জেলার Eidgaon উপজেলাধীন Islamabad ডাকঘরের অন্তর্গত Gazalia Ta’limul Quran Dakhil Madrasah-এর বিরাজমান বাস্তব অবস্থা সরেজমিন পরিদর্শনপূর্বক দাখিল স্তরে পাঠদান অনুমতি প্রদানের নিমিত্ত বেসরকারি মাদ্রাসা (দাখিল ও আলিম) স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা ২০২৫ অনুযায়ী ও নিম্নোক্ত শর্তাদির আলোকে সুস্পষ্ট মতামতসহ পরিদর্শন প্রতিবেদন বোর্ডের চেয়ারম্যান মহোদয় বরাবর প্রেরণের জন্য অনুরোধ করা হলো।

শর্তাবলি:

1.       মাদ্রাসার নামীয় জমির খতিয়ান ও হালনাগাদ খাজনা পরিশোধের রশিদ (সিটি কর্পোরেশন ১৫ শতাংশ, পৌর এলাকায় ২৫ শতাংশ এবং মফস্বল এলাকায় ৩৫ শতাংশ অখন্ড জমি), জমির অখন্ডতার সনদপত্র (সহকারি কমিশনার ভূমি কর্তৃক প্রত্যয়ন পত্র) জমা দিতে হবে। জমির অখন্ডতা বলতে মাদ্রাসা ভবন অবস্থিত ভূমির দাগ/দাগসমূহ পাশাপাশি ও সংলগ্ন হয়ে অখন্ড হতে হবে।

২.      সংরক্ষিত তহবিলে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকার এফ. ডি. আর/সঞ্চয়পত্র এবং সাধারণ তহবিলে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জমার ব্যাংক রশিদ/প্রত্যয়নপত্র/স্টেটমেন্ট থাকতে হবে।

3.      বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত নির্বাহী কমিটি থাকতে হবে।

৪.       সরকারি সংস্থা পরিচালিত মাদ্রাসার ক্ষেত্রে সংস্থা কর্তৃক মাদ্রাসার অনুকূলে জমি বরাদ্দের লিখিত বরাদ্দপত্র থাকতে হবে। উক্ত জমি মাদ্রাসা ব্যতীত অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না।

৫.      নীতিমালা অনুযায়ী সুপার, সহ-সুপার ও কর্মচারী নিয়োগ করতে হবে। সুপার, সহ-সুপার ও কর্মচারীদের নিয়োগ সংক্রান্ত যাবতীয় কাগজপত্র পত্রিকার বিজ্ঞপ্তি (১টি স্থানীয় ও ১টি জাতীয়), নিয়োগ বোর্ডের ফলাফল শীট, নিয়োগপত্র, যোগদানপত্র, সকল একাডেমিক সনদপত্র।

৬.      প্রতিষ্ঠানের নাম ব্যক্তির নামে নামকরণের জন্য ৩০,০০,০০০/- (ত্রিশ লক্ষ) টাকা মাদ্রাসার ব্যাংক হিসাবে সঞ্চয়পত্র/স্থায়ী আমানত (FDR) জমা রাখতে হবে। ব্যাংক হিসাবটি সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসার/উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং মাদ্রাসা প্রধান কর্তৃক যৌথভাবে পরিচালিত হতে হবে। যৌথভাবে পরিচালিত উক্ত হিসাবে জমাকৃত অর্থের মূল ব্যাংক প্রত্যয়ন পত্র (অফিস স্মারক নম্বর যুক্ত প্রত্যয়নপত্র) এবং জমা বহির ফটোকপি থাকতে হবে।

৭.       মাদ্রাসার অবকাঠামোর বিবরণ।

৮.      মাদ্রাসার পাঠাগারে ন্যূনতম ২,০০০ (দুই হাজার) খানা বই থাকতে হবে।

৯.      সংযুক্ত নির্ধারিত তথ্যছক পূরণ করে প্রয়োজনীয় প্রমাণক জমা দেয়ার অনুরোধসহ।

 

বিধি মোতাবেক তিনি টি এ/ডিএ প্রাপ্য হবেন। 

   চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে 

                       


(প্রফেসর ছালেহ আহমাদ)

রেজিষ্ট্রার

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা।

     

               

উপ-পরিদর্শক-২ 

জনাব শরীফ মুহাম্মদ ইউনুছ

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড

 

স্মারক নং - ৫৭.১৬.০০০০.০১৪.৩২.০০৫.২৫.১৫৩ তারিখ 25-02-2026 খ্রিঃ

 অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে অনুলিপি (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়):

1. জেলা প্রশাসক, Cox's Bazar;

২. সহকারী কমিশনার (ভূমি), Eidgaon, Cox's Bazar;

৩. জেলা শিক্ষা অফিসার, Cox's Bazar;

৪. উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, Eidgaon, Cox's Bazar;

৫. রেজিস্ট্রার/পরীক্ষা নিয়ন্ত্রক/প্রকাশনা নিয়ন্ত্রক, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড;

৬. হিসাব রক্ষণ অফিসার, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড;

7. পিও টু চেয়ারম্যান, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড;

8. মাদ্রাসা প্রধান, Gazalia Ta’limul Quran Dakhil Madrasah, মোবা: 01690132875;

9. অফিস কপি।

     

QR code